পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য ছিল তার বিবরণ দাও।
আদিকাল থেকে বাংলা ছিল কাব্যে উপেক্ষার মত। চিরকাল বাংলা শুধু শাসিত হয়েছে; কোন দিন শাসন করার কথা ভাবতে পারে নি। প্রাচীনকালে মহারাজা শশাঙ্ক এ ইতিহাসের ব্যতিক্রম করেছিলেন। ভারতবর্ষের ইতিহাসে দেখা যায় ব্রিটিশ বেনিয়ারা ছলনার আশ্রয় করে ভারতে স্বাধীন শাসনের অবসান করে তাদের আধিপত্য কায়েম করেন এবং প্রায় দুশত বছর টিকিয়ে রাখেন। এর পরবর্তী পর্যায়ে যখন দেখলেন যে, আর টিকে থাকা সম্ভব না তখন ভারত বিভক্ত করে দিয়ে যান। কিন্তু দেখা যায়, যে জন্য বিভক্তি সম্পন্ন হয় তা কার্যকরি হয় নি। এখানে উল্লেখ্য যে, পাকিস্তানের দু’অঞ্চলের লোক তাদের ন্যায্য অধিকার ভোগ করবে এ চুক্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রাপ্য ন্যায্য অধিকারের প্রতি মোটেই দৃষ্টি দেয় নি। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব হল ১২০০ মাইল। দু’অঞ্চলের মধ্যে ছিল সবকিছু ভিন্নতা। এক্ষেত্রে রাষ্ট্রীয় ঐক্যবন্ধন সুদৃঢ় করার একমাত্র উপায় ছিল একটি বৈষম্যহীন রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার বাস্তবায়ন। কিন্তু পাকিস্তানি সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে তা করেন নি। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান বৈষম্য : পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের প্রতি শাসকগোষ্ঠী দু’অঞ্চলের দুরকম নীতি অনুসরণ করেন।

সহজ বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url