১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা কর

১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব আলোচনা কর।
উত্তর: ১৯৫৪ সালের পূর্ব বাংলা প্রাদেশিক আইনসভার নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য নিচে আলোচনা করা হলো: 
     ১. ঐক্যবদ্ধ জনমত সৃষ্টি: ১৯৫৪ সালের নির্বাচনে জয়ের ফলে পূর্ব বাংলার জনগণ কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক নীতির। তীব্র বিরোধিতা করার সুযোগ পায়।
     ২. মধ্যবিত্ত শ্রেণির প্রভাব বৃদ্ধি: ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ী যুক্তফ্রন্ট প্রার্থীদের প্রায় সকলেই ছিলেন মধ্যবিত্ত শ্রেণিভুক্ত। ফলে মধ্যবিত্ত শ্রেণির প্রভাব বৃদ্ধি পায়।
     ৩. বাঙালি জাতীয়তাবাদ সুদৃঢ় ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয় ছিল মূলত বাঙালি জাতীয়তাবাদেরই বিজয়।
     ৪. অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ: ভাষা আন্দোলনের ফলে অসাম্প্রদায়িক রাজনীতি বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। যুক্তফ্রন্ট নির্বাচনে অসাম্প্রদায়িক রাজনীতির ধারাই জয়যুক্ত হয়।
     ৫. মুসলিম লীগের ভরাডুবি: ১৯৫৪ সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের শোচনীয় পরাজয়।
     ৬. রাজনৈতিক সচেতনতা সৃষ্টি: ১৯৫৪ সালের নির্বাচন পূর্ব বাংলার জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলে। এ নির্বাচনে বিজয়ের ফলে বাঙালি জনগণের রাজনৈতিক সংহতি ও সচেতনতা ও সুদৃঢ় হয়।
     ৭. স্বৈরশাসনের অবসান: বাংলার বঞ্চিত জনগণ ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের স্বৈরাচারী ও নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে এখানে পার্লামেন্টারি অধ্যায়ের শুভ সূচনা করে।
     ৮. রাষ্ট্রভাষার স্বীকৃতি: ১৯৫২ সালের বাঙালি জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ দুর্বার গণস্রোত ১৯৫৪ সালের নির্বাচনে রায়ের পথ ধরে পাকিস্তানের গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করতে বাধ্য হয়।
     ৯. বাংলাদেশ সৃষ্টি: ১৯৫৪ সালে নির্বাচন ছিল বাংলাদেশের স্বাধীনতা লাভের অন্যতম প্রেষণা শক্তি। বস্তুত ১৯৫৪ সালে নির্বাচনের মধ্যেই  নিহিত ছিল বাংলার সৃষ্টির ইতিহাস। 
     পরিশেষে বলা যায়, বাঙালি জনগণের রাজনৈতিক অগ্রগতিতে ১৯৫৪ সালে নির্বাচনের গুরুত্ব অপরিসীম। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহজ বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url