বাংলায় ফরায়েজি আন্দোলনের প্রকৃতি, ঘটনা ও ফলাফলের বিবরণ দাও
বাংলায় ফরায়েজি আন্দোলনের প্রকৃতি, ঘটনা ও ফলাফলের বিবরণ দাও।
উত্তর: পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর হতে বিশেষ করে অষ্টাদশ শতাব্দীর মুসলিম সমাজ ও চিন্তাধারায় যে নৈতিক অধঃপতন দেখা দেয়, শাসক ও শাসিতের কর্মকাণ্ডে ও জীবন ব্যবস্থায় যে ইসলাম বিরোধিতা, স্বেচ্ছাচারিতা ব্যাপকভাবে বিস্তার লাভ করে তারই বিরুদ্ধে আপষহীন সংগ্রাম শুরু করতে কতিপয় মুসলিম নেতৃবৃন্দ প্রতিজ্ঞাবদ্ধ হন। এ সকল মুসলিম নেতা কুরআন ও হাদিসের আলোকে মুসলমানদের জীবনকে পুনর্গঠিত করতে আত্মনিয়োগ করেন। ফরায়েজীআন্দোলনের উদ্যোক্তা ছিলেন ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ।
ফরায়েজি আন্দোলনের প্রকৃতি: ফরায়েজি আন্দোলনের অর্থ ছিল মুসলমানগণকে ফারায়েজ অর্থাৎ আল্লাহর আদেশসমূহের ভিত্তিতে জীবন ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ প্রদান করা। সকল প্রকার শিরক, বিদাত, কুশিক্ষা, কুসংস্কার, প্রভৃতি হতে মুসলিম জাতিকে পুনরুদ্ধার করে প্রকৃত ইসলামি শিক্ষায় শিক্ষিত করে তোলা, মুসলমানদেরকে ধর্মভীরু ও নৈতিক বলে বলীয়ান করা, তাদের অধিকার ও কর্তব্য জাগিয়ে তোলা এবং অত্যাচারী বিদেশি শাসক ও স্বদেশি জমিদারদের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা ইত্যাদি ছিল ফরায়েজি আন্দোলনের মূল আদর্শ।
ফরায়েজী আন্দোলনের ঘটনা ও ফলাফল: হাজী শরিয়তুল্লাহ ধর্মসংস্কার আন্দোলনে অবশ্যই করণীয় বা ফরজ নির্দেশ পালনের উপর সবচাইতে বেশি গুরুত্বারোপ করেছিলেন বলে এ আন্দোলনের নাম দিয়েছিলেন ফরায়েজী আন্দোলন। তিনি মুসলমান জাতিকে অনৈসলামিক কার্যকলাপ পরিহার করার জন্য আহ্বান জানালে স্বল্প সময়ের মধ্যে আন্দোলন ফরিদপুর, ঢাকা, বাকেরগঞ্জ, ময়মনসিংহ, ত্রিপুরা প্রভৃতি জেলায় জনপ্রিয়তা লাভ করে। সর্বপ্রথম তিনি বাংলাদেশের পল্লীতে ঘুরে ঘুরে ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচার করেন। তার ঐকান্তিক প্রচেষ্টার ফলে পীর-মুরিদের পরিবর্তে ওস্তাদ ও সাগরেদের সাধারণ সম্পর্ক স্থাপিত হয়।
মহররম উপলক্ষে তাজিয়া নির্মাণ ফাতেহা ওরশ মিলাদ ইত্যাদি উদযাপন খতনা কাঞ্চের দামি গামছেদানি বিবাহ ইত্যাদিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি তার সাগরেদদের সচেতন করে ঘোষণা করেন যে তারা রাজনৈতিক জীবনের স্বাধীন নয়। তারা ইংরেজদের অধীন এক দার-হারব বা বিধর্মী রাজ্যে বাস করছে। এর অবসান হওয়া জরুরি। তিনি জমিদার ও নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। আন্দোলনের ফলে এদেশের মানুষ অধিকার সচেতন হয়। মুসলমানদের মধ্যে নবজাগরণ দেখা দেয়।
সহজ বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url