লিফটের বদলে সিঁড়িতে ওঠার উপকারিতা
লিফটের বদলে সিঁড়িতে ওঠার উপকারিতা
নিয়মিত সিঁড়ি ওঠা-নামা করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা, গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়
শপিংমল হোক অথবা ফ্ল্যাট, অ্যাক্সেলেটর এবং লিফট ব্যবহারে মানুষ এখন এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে, সিঁড়ি দিয়ে ওঠে-নামা করতে চান না। লিফটের একটি বাটনে চাপ দিলেই পৌঁছে যাওয়া যায় কাঙ্ক্ষিত ফ্লোরে। তবে আপনি কী জানেন, রোজ অন্ততপক্ষে পাঁচ বার সিঁড়ি দিয়ে উঠানামা করা আবশ্যক?
চিকিৎসকদের মতে, প্রতিদিনের জীবনে নিজেকে ফিট রাখার জন্য ভুলে যেতে হবে লিফট বা অ্যাক্সেলেটরকে। নিদেন পক্ষে পাঁচ বার ওঠানামা করতে হবে সিঁড়ি দিয়ে। সিঁড়ি দিয়ে যদি আপনি প্রত্যেক দিন উঠানামা করেন, তাহলে হৃদরোগের আশঙ্কা কমে যাবে অনেকটাই। থাকবে না উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের ভয়।
সিঁড়ি দিয়ে ওঠা-নামাকে বলা যায় “কার্ডিও ভাসকুলার এক্সারসাইজ”। নিয়মিত সিঁড়ি ওঠা-নামা করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা, গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নিয়মিত সিঁড়ি দিয়ে ওঠানামা করলে মেটাবোলিজম রেট বাড়ে, যা হজমের সমস্যা কমানোর পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে।
প্রতিদিন যদি অন্তত আট তলা পর্যন্ত ওঠা-নামা করতে পারেন, তাহলে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে যাবে ৩৩%। তবে আট তলা উঠানামা করার সুযোগ না থাকলে দুই তলা চার বার অথবা চার তলা দুই বার করে ওঠা-নামা করতে পারেন।
এছাড়াও প্রতিদিন সিঁড়ি দিয়ে ওঠা-নামা করলে হাতের এবং পায়ের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি এমন একটি ব্যায়াম, যা জয়েন্টের ব্যথা থেকে মুক্তি দেয়। এই ব্যায়াম প্রতিদিন করলে হাড়ের স্বাস্থ্য ভালো থাকবে, হাড় ভাঙার আশঙ্কা কমে যাবে অনেকটাই।
জানলে অবাক হয়ে যাবেন, প্রত্যেকদিন সিঁড়ি দিয়ে ওঠা-নামা করলে ভালো থাকে মানসিক স্বাস্থ্য। বেড়ে যায় আত্মবিশ্বাস।
সহজ বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url