আইফোনে স্টোরেজ খালি করবেন যেভাবে
আইফোনে স্টোরেজ খালি করবেন যেভাবে
ফোন থেকে অপ্রয়োজনীয় জিনিস মুছে ফেলতে হবে
আইফোনের গতিশীলতা বজায় রাখার জন্য স্টোরেজ ফ্রি রাখা অনেক গুরত্বপূর্ণ। তাই আইফোনে স্টোরেজ ফুল হয়ে গেলে ফোনের গতি কমতে থাকে এবং নতুন কোনো ফাইল ডাউনলোড করতে বা ছবি তোলা, ভিডিও করতে গেলে তখন বাধা আসে। তাই অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে ফোনের স্টোরেজ খালি রাখতে হয়। চলুন জেনে নেওয়া যাক আইফোনে স্টোরেজ খালি রাখার কিছু পদ্ধতি।
অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট
প্রথমেই আইফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেখান থেকে জেনারেল মুডে চাপ দিয়ে আইফোন স্টোরেজ অপশনটি সিলেক্ট করতে হবে। সেখানে ফোনের অ্যাপস গুলো কতটুকু জায়গা দখল করে আছে তা প্রদর্শিত হয়। যে অ্যাপস গুলো অপ্রয়োজনীয় সেসকল অ্যাপস নির্বাচন করে ডিলিট অপশন ঠিক করে সেখানে চাপ দিলেই তা ডিলিট হয়ে যাবে।
স্টোরেজ রিকমেন্ডেশন চেক করা
আইফোনের সেটিংস অপশন থেকে স্টোরেজ অপশনে যেতে হবে। সেখানে বিভিন্ন রংয়ের মাধ্যমে কোন কোন ফাইল কতটুকু জায়গা দখল করে আছে তা প্রদর্শিত হবে। এর একটু নিচে স্টোরেজ খালি করার জন্য ফোন সয়ংক্রিয়ভাবে কিছু রিকমেন্ডেশন করবে তা সিলেক্ট করে মুছে ফেলতে হবে।
ফোন হিস্ট্রি মুছে ফেলা
সেটিংস অপশন থেকে সাফারি বেছে নিতে হবে। সাফারি মেনুতে প্রবেশ করার পর ক্লিয়ার হিস্ট্রি এন্ড ওয়েবসাইট অপশন নির্বাচন করে সকল ধরনের হিস্ট্রি মুছে ফেলতে হবে।
প্রয়োজনীয় ফাইল আইক্লাউডে ব্যাকআপ করা
আইফোন তার ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ফাইল আইক্লাইডে রাখার সুবিধা দেয়। এতে ফোনের স্টোরেজ ওপর থেকে চাপ কমে। এছাড়াও মিডিয়া স্টোরেজ অপ্টিমাইজ করতে সেটিংস অপশন থেকে আইক্লাইড অপশন বেছে নিয়ে ফটোজ অপশন চাপুন। এতে সকল ফাইল গুলো আইক্লাউডে আপলোড হয়ে যায় এবং সেখানে সুরক্ষিত থাকে।
পুরনো মেসেজ মুছে ফেলা
ফোনের মেসেজ অ্যাপটি ওপেন করে সেখান থেকে অপ্রয়োজনীয় মেসেজ গুলো নির্বাচন করা। পরে ওপরের দিকের কোণা থেকে ৩টি ডট সহ আইকনটিতে চাপ দিয়ে ডিলিট অপশন নির্বাচন করা। এই প্রক্রিয়াটি অনেক সময় ফোন সয়ংক্রিয়ভাবে করতে পারে। তাই ফোনের সেটিংসে গিয়ে সেখান থেকে একটা সময় নির্ধারণ করে অটো ডিলিট অপশন সিলেক্ট করা।
গান ডিলিট করা
গান ডিলিট করার জন্য একইভাবে অপ্রয়োজনীয় গান গুলো সিলেক্ট করে পাশে থাকা থ্রি ডট অপশনটি নির্বাচন করা। সেখানে বিভিন্ন অপশন থেকে লাল রংয়ের ডিলিট অপশনটি নির্বাচন করা। এছাড়াও সরাসরি মিউজিক অ্যাপসটি ওপেন করে ডিলিট করতে পারবেন।

সহজ বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url