জেনে নিন পেঁপের বীজ খাওয়ার উপকারিতা
পেঁপের পুষ্টিগুণ কমবেশি সবারই জানা। কাঁচা বা পাকা দুই ধরনের পেঁপেই শরীরের জন্য ভীষণ উপকারী। শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য কমাতে ও লিভারের গুণাগুণ বাড়াতে সাহায্য করে পেঁপে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট।
তবে সাধারণত পেঁপে খেয়ে পেঁপের বীজ ফেলে দেওয়া হয় স্বাভাবিক। কিন্তু পেঁপের বীজেরও বেশকিছু স্বাস্থ্যগত উপকারিতা। যা জানলে বেশ চমকে উঠবেন। পেঁপে খেয়ে আর ফেলে দেবেন না বীজ। চলুন, জেনে নেওয়া যাক পেঁপের বীজের উপকারিতা সম্পর্কে-
নানা ভিটামিন ও ফসফরাস, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের মতো জরুরি কিছু মিনারেল রয়েছে পেঁপের বীজে। এতে রয়েছে ফ্ল্যাবনয়েড, যা হজমশক্তি বাড়ানোর গুরুত্বপূর্ণ একটি উপাদান।
পেঁপের বীজে রয়েছে আমাদের শরীরের জন্য উপকারী অতি প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট, যার মধ্যে পলিফেনলস ও ফ্লাভোনয়েডস অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সহায়ক।
পেঁপের বীজে প্রচুর মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে যেসব মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে, তার মধ্যে অলেয়িক অ্যাসিড অন্যতম। অলেয়িক অ্যাসিড আবার ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড, যা উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমিয়ে আমাদের হৃদপিণ্ডকে ভালো রাখে।
এছাড়া ছত্রাক বা অণুজীবের আক্রমণ থেকে শরীরকে রক্ষায় পেঁপের বীজের অবদান অনেক।
পেঁপের বীজের গুণাগুণ নিয়ে বিভিন্ন গবেষণাপত্রে এটিকে অ্যান্টিক্যান্সার হিসেবে শনাক্ত করা হয়েছে।
কিডনি আমাদের শরীরের বর্জ্য পদার্থ নিঃসরণে সাহায্য করে। পেঁপে বীজের অ্যান্টি–অক্সিডেন্ট গুণাগুণ শরীরের ক্ষতিকর পদার্থের পরিমাণ কমিয়ে দিয়ে কিডনির ওপর চাপ কমায়। নেফ্রোটক্সিক পদার্থকেও ধ্বংস করতে সাহায্য করে।
এছাড়া পেঁপের মতোই পেঁপের বীজ রয়েছে আঁশ। যা খাবার হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পেঁপের বীজের গুঁড়া প্রাকৃতিক ফেসপ্যাক হিসেবে এখন অনেক ব্যবহৃত হচ্ছে। এছাড়া পেঁপের বীজ মধুর সঙ্গে মিশিয়ে এক দিন পরপর খেলে ব্রণ ও শুষ্ক ত্বকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
যেভাবে খাবেন পাকা পেঁপের বীজ
খাওয়ার উপযোগী করতে পাকা পেঁপের বীজ প্রথমে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর তা গুঁড়া করে বায়ুনিরোধক কাচের পাত্রে রাখতে হবে। অতিরিক্ত তেতো স্বাদের এই গুঁড়া যেকোনো সালাদ বা স্মুদি বানানোর সময় ব্যবহার করা যেতে পারে। এতে পুষ্টিগুণ পাওয়া যাবে আর তেতোও লাগবে না।
সতর্কতা
সবার শারীরিক অবস্থা একরকম নয়। সব খাবার সবার শরীরে একই রকমভাবে কাজ করে না। তাই, পেঁপের বীজ খাওয়ার আগে সবচেয়ে প্রথম এবং প্রধান করণীয় হলো, একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া।
এছাড়া পেঁপের বীজ প্রাকৃতিক গর্ভনিরোধক। তাই যারা গর্ভধারণের চেষ্টা করছেন বা অন্তঃসত্ত্বা, তারা পেঁপের বীজের ধারেকাছেও যাবেন না।
অতিরিক্ত পেঁপের বীজ গ্রহণ ছেলেদের ক্ষেত্রে বীর্যে শুক্রাণুর পরিমাণ কমিয়ে দেয়। কোনো কোনো ক্ষেত্রে শুক্রাণু পুরোপুরি নষ্ট করে ফেলতে পারে।
এছাড়া পেঁপের বীজে বেনজাইল আইসোসায়ানাইড নামে একধরনের রাসায়নিক থাকে, যা ডিএনএ সিকুয়েন্সে পরিবর্তন আনতে পারে।

সহজ বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url