ajkerit

অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমাদের আলোচ্য বিষয় হলো বাংলা একাডেমি প্রণীত বাংলা আধুনিক নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের পাঁচটি বানানের নিয়ম। চলো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা জেনে নেই বাংলা একাডেমি প্রণীত বাংলা আধুনিক নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের পাঁচটি বানানের নিয়ম।

বাংলা একাডেমি প্রণীত বাংলা আধুনিক নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের পাঁচটি বানানের নিয়ম উদাহরণসহ লেখো
উত্তর: বাংলা অ-তৎসম শব্দের বানানের পাঁচটি নিয়ম উল্লেখ করা হলো-ক. সকল অ-তৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল ই ও • উ এবং এদের কার-চিহ্ন ব্যবহৃত হবে। এমনকি স্ত্রীবাচক ও জাতিবাচক ইত্যাদি শব্দের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। যেমন- গাড়ি, বাঙালি, নিচ প্রভৃতি।
খ. ক্ষীর, ক্ষুর ও ক্ষেত শব্দ খির, খুর ও খেত না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর, ক্ষুর ও ক্ষেত-ই লেখা হবে। অ-তৎসম শব্দ খুদ, খুদে, খুর, খিদে ইত্যাদি লেখা হবে।
গ. অ-তৎসম শব্দের ক্ষেত্রে ণত্ন-বিধি মানা হবে না। অর্থাৎ 'ণ' ব্যবহার না করে 'ন' ব্যবহার করতে হবে। যেমন- অঘ্রান, ইরান, ঝরনা, হর্ন প্রভৃতি।
ঘ. অ-তৎসম শব্দের ক্ষেত্রে সংস্কৃতের ষত্ব-বিধি প্রযোজ্য হবে না। বিদেশি মূল শব্দে শ, স-এর যে প্রতিষঙ্গী বর্ণ বা ধ্বনি রয়েছে বাংলা বানানে তাই ব্যবহার করতে হবে। যেমন- সন, শহর, শামিয়ানা, শখ।
ঙ. অ-তৎসম যেমন ইংরেজি ও ইংরেজির মাধ্যমে আগত বিদেশি 's' বর্ণ বা ধ্বনির জন্য 'স' এবং-sh,-sion-ssion,-tion প্রভৃতি বর্ণগুচ্ছ বা ধ্বনির জন্য 'শ' ব্যবহৃত হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit
ajkerit
ajkerit
ajkerit