ajkerit

ষ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম লেখো

উত্তর: যে রীতি অনুসারে তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ষ ব্যবহৃত হয় তাকে ষত্ব বিধান বলে। অর্থাৎ তৎসম শব্দের বানানে 'ষ'-এর সঠিক ব্যবহারের নিয়মই ষত্ব বিধান।

নিচে ষত্ব বিধানের পাঁচটি নিয়ম উল্লেখ করা হলো:

ক. তৎসম শব্দের বানানে র, ঋ বা ঋ-কারের পর মূর্ধন্য-ষ হয়। যেমন- ঋষি, কৃষি, মহর্ষি।

খ. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে 'স' থাকলে তা 'ষ' হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, ঊষা ইত্যাদি।

গ. ট, ঠ-এ দুটি মূর্ধন্য বর্ণের আগে সর্বদা 'ষ' হয়। যেমন- কষ্ট, নষ্ট, দুষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ, শ্রেষ্ঠ।

ঘ. ক, খ, প, ফ- এসব বর্ণের আগে ইঃ (ঃি) বা উঃ (ঃ) থাকলে সন্ধির ফলে বিসর্গের জায়গায় সর্বদা মূর্ধন্য-ষ বসবে। যেমন-পরিঃ + কার = পরিষ্কার, আবিঃ + কার = আবিষ্কার, নিঃ + পাপ - নিষ্পাপ, দুঃ + কর = দুষ্কর, চতুঃ + পদ = চতুষ্পদ।

ঙ. ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতকগুলো ধাতুতে 'ষ' হয়। যেমন- অভিষেক, পরিষদ, অনুষঙ্গ, অনুষ্ঠান।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit
ajkerit
ajkerit
ajkerit