১৯৬৯ এর গণঅভ্যুত্থানের পটভূমি আলোচনা কর।
১৯৬৯ এর গণঅভ্যুত্থানের পটভূমি আলোচনা কর।
উত্তর: ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রে প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব পাকিস্তানের জনগণ বৈষম্যের শিকার হতে থাকে। ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানে যেখানে ছাত্রসংখ্যা ছিল পশ্চিম পাকিস্তানের দ্বিগুণ, সেই ক্ষেত্রে ২০ বছরে পূর্ব পাকিস্তানে বেড়েছে তিরিশ গুণ।
পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে অগ্রসর হয়। পাকিস্তান প্রতিষ্ঠার পনের বছর পর পূর্ব পাকিস্তানের রাজস্ব ঘাটতি ৬০ কোটি টাকা আর পশ্চিম পাকিস্তানের উদ্বৃত্ত হয় ৩০ কোটি টাকা।
চাকরি ও অন্যান্য ব্যাপারে কেমন বৈষম্য ছিল তা নিচের ছকে কিছুটা তুলে ধরা হলো:
পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান
১. জনসংখ্যা ৫কোটি ৫০ লক্ষ ৭ কোটি ৫০ লক্ষ
২. বেসামরিক চাকরি ৮৪% ১৬%
৩. স্থল বাহিনী ৯৫% ৫%
৪. ডাক্তার ১২,৪০০ ৭.৬০০
৫. সশস্ত্র বাহিনী ৫০,০০০ ২০,০০০
পশ্চিম পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক নীতির কারণে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ক্ষেত্র প্রস্তুত হয়। ১৯৬৯ সালের জানুয়ারিতে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের দুটি গ্রুপ এবং জাতীয় ফেডারেশনের একাংশ ঐক্যবদ্ধ হয়ে সর্বদলীয় 'ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করে। জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য এ সংগ্রাম পরিষদের ১১ দফার সঙ্গে আওয়ামী লীগের ৬ দফা সম্মিলিত হয়ে পূর্ব বাংলার মুক্তি সনদ রূপে পূর্ণাঙ্গ রূপ গ্রহণ করে। ১১ দফার অন্যতম দাবিগুলো হলো:
১. প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচন ও পার্লামেন্টারি গণতন্ত্র প্রবর্তন।
২. জরুরি অবস্থা, নিরাপত্তা আইন এবং অন্যান্য নির্যাতনমূলক আইন প্রত্যাহার।
৩. যাবতীয় রাজ বন্দিদের মুক্তি ও রাজনৈতিক মামলা প্রত্যাহার।
১১ দফা দাবিতে ১৮ জানুয়ারি থেকে ছাত্ররা আন্দোলন শুরু করে। ছাত্রদের এক মিছিলের উপর পুলিশ নির্বিচারে গুলি চালায়। পুলিশের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান নিহত হয়। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি বন্দি অবস্থায় কেন্টনমেন্টে গুলি করে হত্যা করা হয়। সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু আন্দোলনকে আরো বেগবান করে তোলে। ১৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'প্রক্টর ও রসায়ন বিভাগের রিডার ড. শামসুজ্জোহাকে নির্মমভাবে সৈন্যরা হত্যা করে। বাংলাদেশে গণআন্দোলন তীব্র হয়ে উঠে। শুরু হয় পুরো দেশব্যাপী প্রচণ্ড আন্দোলন।

সহজ বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url