দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরিচয় দাও।

 

দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরিচয় দাও। (খ)

উত্তর : গুপ্ত সাম্রাজ্য তথা প্রাচীন ভারতের ইতিহাসে সমুদ্রগুপ্ত ছিলেন একজন শ্রেষ্ঠ নৃপতি এবং প্রতিভাবান শাসক। তিনি পিতা চন্দ্রগুপ্তের মৃত্যুর পর সম্ভবত ৩২০ খ্রিষ্টাব্দের কিছু পরে সিংহাসনে আরোহণ করেন। তার পিতা প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন একটি ক্ষুদ্র সাম্রাজ্যের অধিপতি। কিন্তু সিংহাসনে আরোহণের পর সমুদ্রগুপ্ত স্বীয় প্রতিভাবলে এ ক্ষুদ্র রাজ্যকে একটি বিশাল সাম্রাজ্যে পরিণত করেন।


দ্বিতীয় চন্দ্রগুপ্ত: সমুদ্রগুপ্তের মৃত্যুর পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত পিতার সিংহাসনে আরোহণ করেন। তার মাতা ছিলেন দত্তা দেবী। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মথুরা ও সাঁচীলিপি থেকে জানা যায় যে, তিনি ৩৭৫ খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন এবং প্রায় ৪০ বছর রাজত্ব করে ৪১৫ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। ড. স্মিথ ও ড. রায় চৌধুরী প্রভৃতি ঐতিহাসিক বলেন যে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার বিবাহনীতিকে সম্প্রসারণ ও ক্ষমতা বৃদ্ধির স্বার্থে ব্যবহার করেন। আর এ কারণে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাগ বংশীয় রাজকন্যা কুবের নাগকে বিবাহ করেন এবং কুবের নাগের গর্ভজাত কন্যা প্রভাববতীগুপ্তকে তিনি বাকাটক রাজ্য দ্বিতীয় রুদ্রসেনের সঙ্গে বিবাহ দেন। কিন্তু কিছুদিন পবেই দ্বিতীয় রুদ্রসেন পরলোকগমন করলে প্রভাবতীগুপ্তই রানি হিসেবে বাকাটক রাজ্য শাসন করতে থাকেন। ফলে স্বাভাবিকভাবে গুপ্তদের আধিপত্য বৃদ্ধি পায়। সুতরাং দেখা যায় যে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের বৈবাহিক সম্পর্কের ফলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত খুব সহজেই গুপ্তরাজ ও সুরাটের শক ক্ষত্রপদের আক্রমণ প্রতিরোধ এবং তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে কম হয়েছিলেন। তাছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার পিতা সমুদ্রগুপ্তের রাজ্যসীমা মোটামুটি অক্ষুণ্ণ রাখতে সমর্থ হয়েছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব শুধু রাজ্যজয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না; তিনি শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকরূপে খ্যাতি অর্জন করতে পেরেছিলেন। এ কারণে কিংবদন্তি তাকে শকারী বিক্রমাদিত্য আখ্যা দিয়ে অমরত্ব দিয়েছেন।


উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায় যে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত স্বীয় কৃতিত্বের মহিমায় ভাস্কর হয়ে আছেন। তিনি গুপ্ত সাম্রাজ্যের এক উজ্জ্বল নক্ষত্র।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সহজ বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url